আসছে স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল স্যামসাংয়ের নতুন ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন আসার। কিন্তু কবে তা আসবে তা নিশ্চিত ছিল না।

Manual2 Ad Code

সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় আগামী ২৬ জুলাই সকাল ৭টা বা বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৫টায় ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যম এনগেজেট জানায়, গত মাসেই স্যামসাং ঘোষণা দিয়েছিল খুব সম্প্রতি তারা ভাঁজযোগ্য ফোনের নতুন জেনারেশন আনবে অথবা গ্যালাক্সি জেড ফোল্ড বা গ্যালাক্সি জেড ফ্লিপের একটি নতুন সংস্করণ আনবে।

আগের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নতুন মডেল অর্থাৎ জেড ফোল্ড-৫ হবে ক্লোজ ফ্ল্যাট আর জেড ফ্লিপ-৫ এর বড় পরিবর্তন হলো বড় আকৃতির ফ্রন্ট-ফেসিং কাভার ডিসপ্লে।

Manual1 Ad Code

২৬ জুলাই প্রি অর্ডার করতে ৫০ ডলার রিজার্ভেশন ক্রেডিটের ব্যবস্থা করেছে স্যামসাং। প্রমোশনের এই সুবিধাটি নিতে চাইলে ক্রেতাকে স্যামসাংয়ের ওয়েবসাইটে গিয়ে নাম আর ই-মেইল ঠিকানা দিতে হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code