জ্বর জানাবে অ্যাপল ওয়াচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: অ্যাপলের পরবর্তী সিরিজের অ্যাপল ওয়াচ ৮-এ থাকছে তাপমাত্রার সেন্সর। এতে ধরা পড়বে ব্যবহারকারীর গায়ে জ্বর আসছে কিনা। এমনটিই জানিয়েছে ব্লুমবার্গের মার্ক গুরম্যান।

Manual8 Ad Code

তিনি আরও জানান, এই অ্যাপল ওয়াচ তাপমাত্রার পরিমাণ জানাবে না। তবে ব্যবহারকারীকে সতর্ক করবে—তাকে ডাক্তারের কাছে যেতে হবে কিনা সে বিষয়ে। অবশ্য তাপমাত্রা পরিমাপের সেন্সরটি এখনও প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষার স্তর পার করে আসতে পারেনি।

সফল হলে এটি স্মার্টওয়াচ সিরিজ ৮-এ ব্যবহার হলেও অ্যাপল ওয়াচ এসইতে থাকবে না বলে জানা গেছে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, অ্যাপল ওয়াচের এই গুঞ্জন শুরু হয়েছে প্রায় এক বছর আগে থেকে। গুরম্যান প্রথম এর ধারণা দেন গত বছরের জুনে।

Manual6 Ad Code

ওয়ালস্ট্রিট জার্নালের দেওয়া তথ্য অনুসারে এই সেন্সর তাপমাত্রা ছাড়াও ফার্টিলিটি ট্র্যাকিং-এ ব্যবহার করা হবে। অর্থাৎ অন্তঃসত্ত্বা হওয়ার প্রাথমিক ধারণা এবং কবে ওই নারীর মাসিক শুরু হতে পারে সেই সম্পর্কেও ধারণা দেবে অ্যাপল ওয়াচ। অবশ্য গুরম্যান তার সর্বশেষ রিপোর্টে শুধু জ্বরের কথাই বলেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code