অ্যাপল-গুগল স্টোর থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে টিকটক সরানোর জন্য আবারও নির্দেশে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি’র একজন সদস্য। নির্দেশনায় জানানো হয় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। জুনের ২৪ তারিখে গুগল এবং অ্যাপলকে দেওয়া একটি পত্রে এফসিসি’র কমিশনার ব্রেন্ডান কার বলেন, বাইটড্যান্স চীন সরকারের সঙ্গে সম্পৃক্ত। অ্যাপটির মাধ্যমে টিকটকের মার্কিন ব্যবহারকারীদের ডাটা বিভিন্ন কারণে তারা ব্যবহার করছে। সিএনএন জানায়, অ্যাপল এবং গুগল এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। অপরদিকে টিকটক সেই রিপোর্টটিকে বিভ্রান্তিকর করে মন্তব্য করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code