বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জের তরঙ্গ বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: নানা অনিয়মের অভিযোগ তুলে ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেডের (বিআইইএল) লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিষয়টির চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল না হওয়ার কোনও কারণ নেই। তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগ তারা কাজে লাগায়নি। অনেক টাকা বকেয়া ফেলেছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কোনও নিয়ম মানেনি। ফলে তারা লাইসেন্স রাখার যোগ্যতা হারিয়েছে।

Manual7 Ad Code

জানা গেছে, বকেয়া অর্থ পরিশোধ না করা, নির্ধারিত ভৌগোলিক এলাকায় সেবা প্রদান ও বছরভিত্তিক গ্রাহক অ্যাকুইজিশন লক্ষমাত্রা অর্জনে ব্যর্থতাসহ বরাদ্দকৃত তরঙ্গ (স্পেক্ট্রাম) অব্যবহৃত রাখা এবং এসব কারণে কেন লাইসেন্স বাতিল করা হবে না এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিসের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code