ইকোসিস্টেম গড়ে তুলতে চায় হুয়াওয়ে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: দক্ষিণ এশিয়ায় ৫০ হাজার তরুণের আইসিটি প্রতিভা বিকাশে কাজ করবে হুয়াওয়ে। আগামী পাঁচ বছরে আইসিটি অ্যাকাডেমি সংযোজন, বিভিন্ন আইসিটি ও স্টার্টআপ প্রতিযোগিতা, বিশেষ অনলাইন কোর্স, নতুন কর্মচারী নিয়োগ— এমন সব পদক্ষেপ এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে।
হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রধান দফতর ঢাকায় ‘বিল্ডিং আ স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম, ইন সাউথ এশিয়া ফর সাউথ এশিয়া’ শিরোনামের একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

Manual7 Ad Code

হুয়াওয়ের সাউথ এশিয়া পাবলিক রিলেশন্স বিভাগের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউয়িং কার্ল অনুষ্ঠানে এই পরিকল্পনা তুলে ধরেন।

Manual8 Ad Code

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কর্মকর্তারা এবং সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং বাংলাদেশকে নিয়ে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়া উপ-অঞ্চল গঠন করেছে। দক্ষিণ এশিয়ার জন্য এই অনুপ্রেরণায় সব গ্রাহক, সহযোগী, ইকসিস্টেম এবং সর্বোপরি এই পাঁচটি দেশের জন্য আরও বেশি কাছ থেকে সেবা দেওয়ার জন্য এই উপঅঞ্চলটি তৈরি করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code