বাংলাদেশেও বন্ধ হলো গুগলের ‘কর্ম জবস’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গুগলের চাকরি ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সেবা কর্ম জবসের কার্যক্রম বন্ধ হয়েছে। এ বছরের ৩০ জুন থেকে সেবাটি বন্ধ হয়। কার্যক্রম বন্ধ সম্পর্কে ওয়েবসাইটে একটি বার্তা প্রকাশ করেছে কর্ম জবস। কর্ম জবসের ওই বার্তায় বলা হয়, আমরা ৩০ জুন কর্ম জবসকে বিদায় জানিয়েছি। একত্রে এই সময়টাতে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে উপযুক্ত চাকরি খুঁজে পেতে ৪৫ লাখ চাকরিপ্রত্যাশীকে সহায়তা করেছি আমরা। চাকরি প্রার্থীদের উপযুক্ত কাজের সন্ধান দিতে ২০১৮ সালে কর্ম জবস নামে চাকরি ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক এই অ্যাপ চালু করে গুগল। নিয়োগকর্তা ও চাকরিপ্রত্যাশীর মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানই ছিল এই সেবার প্রধান লক্ষ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code