ল্যাটিন আমেরিকায় করোনায় দৈনিক রেকর্ড সংক্রমণ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে গত ৭ থেকে ১৩ জানুয়ারি করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখেরও বেশি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে আজের্ন্টিনায়। দেশটিতে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে এক লাখ ৪০ হাজার লোক। মারা গেছে ৯৬ জন।

Manual4 Ad Code

আর্জেন্টিনায় মহামারি শুরুর পর প্রায় ৭০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ১৭ হাজারেরও বেশি লোক।

Manual5 Ad Code

ল্যাটিন আমেরিকায় গত বছর ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত  গড়ে দৈনিক এক লাখ ৫৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছিল। কিন্তু বর্তমানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে তিন লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

গত বছর এক সপ্তাহের তুলনায় চলতি বছর আক্রান্তের এ হার ১২৬ শতাংশ বেশি। মৃত্যুর হারও বেড়েছে।  গত ৭ থেকে ১৩ জানুয়ারি ৬২১ জন মারা গেছে, যা পূর্বের বছরের এক সপ্তাহের তুলনায় ৪৪ শতাংশ বেশি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code