স্বাধীন কমিশন নির্বাচন করবে: রাষ্ট্রপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘অনির্বাচিত সরকারের সুযোগ নেই। সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে, আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে।’

Manual2 Ad Code

বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে গিয়ে এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি এ কথা বলেন। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও চিকিৎসক ডা. মনোয়ারুল আজিজ। বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুপুর পৌনে ১২টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ডায়াবেটিক সমিতিতে প্রবেশ করেন রাষ্ট্রপতি। প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির চিকিৎসক ও কর্মকর্তারা। এ সময় রাষ্ট্রপতি সমিতি প্রাঙ্গণ ঘুরে দেখেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code