বিদেশি নৌবাহিনীর পরিদর্শন নিষিদ্ধ করলো সলোমন দ্বীপপুঞ্জ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সব বিদেশি নৌবাহিনীর পরিদর্শন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সলোমন দ্বীপপুঞ্জ। এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনীকে প্রবেশের অনুমতি দিতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে। হোনিয়ারা জানিয়েছে, এই জাহাজগুলো সময়মতো প্রবেশের অনুমতি চায়নি। আর এই কারণেই তারা তাদের প্রবেশ অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে। তবে এই পদক্ষেপ নিয়মিত এক সুযোগ বাতিল হওয়াকে চিহ্নিত করছে এবং সলোমন দ্বীপপুঞ্জে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি করেছে। গত এপ্রিলে বেইজিংয়ের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করে হোনিয়ারা। এই চুক্তির পর মার্কিন মিত্র দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অন্য দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code