২০২০ সালে ফেরত এসেছেন ৪ লাখ ৮ হাজার ৪০৮ প্রবাসীকর্মী

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

করোনাকালে ২০২০ সালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এ ছাড়া ২০২১ সালের মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাস নিয়ে ফেরত এসেছেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

Manual3 Ad Code

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

এ সময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গেছে ২০১৬-১৭ অর্থবছরে—৮ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। আর সবচেয়ে কম গেছে ২০২০-২১ অর্থবছরে—২ লাখ ৭১ হাজার ৪৪৫ জন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code