জয়ের দ্বারপ্রান্তে বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জয়ের দ্বারপ্রান্তে বাইডেন।যুক্তরাষ্ট্রের নির্বাচনের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। এতে নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান এখনও হয়নি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত গণনা হওয়া ব্যালট অনুযায়ী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৯১৭ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত গণনা করা হচ্ছে ক্লেইটন কাউন্টির ফলাফল। গত মঙ্গলবার পর্যন্ত ডাকযোগে পৌঁছানো ভোটই মূলত এখন গণনা করা হচ্ছে। ফলে দুই প্রার্থীর চূড়ান্ত ফলাফল বদলে যেতে পারে। জর্জিয়াতে শুক্রবার পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে বাইডেন ৪৯.৩৯ শতাংশ বা ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ বা ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code