অবশেষে বরফ গলছে, বাগদাদে আলোচনায় বসছে ইরান-সৌদি আরব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

অবশেষে ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের বরফ গলছে।  তিন ইরানি কূটনীতিক সৌদি আরবের জেদ্দায় থাকার জন্য ভিসা পাওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের অগ্রগতির বিষয়টিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে।

Manual4 Ad Code

শিগগিরই ইরাকের বাগদাদে সৌদি আরবের সঙ্গে তেহরান আলোচনায় বসতে যাচ্ছে বলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছে।

Manual7 Ad Code

সাংবাদিকদের আমির আবদুল্লাহিয়ান বলেন, বাগদাদের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। রিয়াদের কর্মকর্তারা তেহরানের ‘গঠনমূলক প্রস্তাবে’ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

Manual7 Ad Code

৫৭টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত জেদ্দা ভিত্তিক সংস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের আওতায় তিন ইরানি কূটনীতিককে ভিসা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন করেছে দুই দেশ।

এ ব্যাপারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের ভিসা দেওয়ায় নিয়মিত প্রক্রিয়ায় তিন ইরানি কূটনীতিককে ভিসা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

২০১৬ সালে ইরানি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরকে ফাঁসি দেয় সৌদি আরব।

এ ঘটনাকে কেন্দ্র করে দুইদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর জেরে এক পর্যায়ে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code