গর্বাচেভের শেষকৃত্যে মানুষের ঢল, যাননি পুতিন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছাড়াই সম্পন্ন হলো সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠান। শনিবার বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই মস্কোর ঐতিহাসিক ‘হল অব কলামসে’ গর্বাচেভকে সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানান। শনিবার হাজারো মানুষ মিখাইল গর্বাচেভের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। মস্কোর ঐতিহাসিক হলে কফিনটি রাখা হয়েছিল। তাকে শ্রদ্ধা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সূচির কারণে তিনি ৩ সেপ্টেম্বর শেষকৃত্যে যোগ দিতে পারবেন না। যদিও গত বৃহস্পতিবার সকালে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতাল সফর ও পুষ্পস্তবক অর্পণ করে গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন। ৩০ আগস্ট (মঙ্গলবার) রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান ২০ শতকের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ মিখাইল গর্বাচেভ। শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তবে সমালোচকদের কাছে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার হিসেবে পরিচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code