গাজায় মাত্র ২১ জন জিম্মি জীবিত আছেন: ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি ছিটমহল গাজায় মাত্র ২১ জন জিম্মি জীবিত আছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “তারা বলছে (ইসরায়েল) মাত্র ২৪ জন জীবিত আছেন আর আমি এখন সংশোধন করছি, আমি বলছি ২১ কারণ আজকের হিসাবে এটি ২১ জনই। তিনজন বন্দি অবস্থায় মারা গেছেন। তাই এটি, এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতি।”তিনি আরও বলেন, “আমরা ওই জিম্মিদের বের করে আনার চেষ্টা করছি। আমরা তাদের অনেককে বের করে এনেছি। এভাবে বলা যায়, ‘সেখানে ২১ জনের সঙ্গে অনেকগুলো মৃতদেহ আছে’।”

Manual7 Ad Code

ট্রাম্পের এ মন্তব্যের পর ইসরায়েলের জিম্মি বিষয়ক সমন্বয়ক গ্যাল হারশ সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, “ (ফিলিস্তিনি গোষ্ঠী) হামাস ৫৯ জনকে জিম্মি হিসেবে রেখে দিয়েছিল যাদের মধ্যে ৩৫ জন মারা গেছেন এবং ২৪ জন জীবিত আছেন।“

Manual4 Ad Code

ট্রাম্পের বক্তব্যের আগে থেকেই এসব সংখ্যা অপরিবর্তিত আছে বলে দাবি করেছেন তিনি, জানিয়েছে জেরুজালেম পোস্ট। হারশ জানান, ৫৯ জন জিম্মির মধ্যে ৩৫ জনের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত হয়েছে। এই ৫৯ জিম্মির মধ্যে ৫৪ জন ইসরায়েলি নাগরিক আর পাঁচজন বিদেশি।”

বুধবার সকালে জিম্মিদের পরিবারগুলোর ফোরাম এক বিবৃতিতে বলেন, “আবারও আমরা দাবি জানাচ্ছি, ইসরায়েল সরকার- যদি কোনো নতুন খবর থাকে যা আমাদের আমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে-অবিলম্বে আমাদের জানান।” ফোরাম জানায়, সরকার যে সংখ্যা তাদের জানিয়েছে তা হল জীবিত জিম্মি ২৪ জন।

Manual3 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code