যুক্তরাজ্যে মাংকিপক্সে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যে সোমবার নতুন করে আরও ৭৭ জনের মাংকিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০২ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, নতুন করে শনাক্ত হওয়া ৭৭ জনের মধ্যে ৭৩ জনই ইংল্যান্ডের বাসিন্দা। এছাড়া স্কটল্যান্ড ও ওয়েলসে দুই জন করে চার জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ইউকেএইচএসএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ৫ জুন পর্যন্ত যুক্তরাজ্যে নিশ্চিতভাবে মাংকিপক্ষের আক্রান্তের সংখ্যা ৩০২।

Manual2 Ad Code

ইংল্যান্ডে ২৮৭, স্কটল্যান্ডে ১০, উত্তর আয়ারল্যান্ডে দুই এবং ওয়েলসে তিন জনের এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code