দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual3 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের প্রথম ভাগে ৫৯টি আপিল আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৬ জনের প্রার্থিতা বাতিলই থাকছে। আর পাঁচজনের প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি কমিশন।

সোমবার ( ১১ ডিসেম্বর ) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। বেলা ১টায় বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৫৯টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিক, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির মো. নাজমুল ইসলাম, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. সুমনা আক্তার, ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন, বাগেরহাট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজরা সহিদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুম আখতার, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. জুলহাস প্রমুখ।

Manual3 Ad Code

এখন পর্যন্ত প্রার্থিতা বাতিলই থাকছে ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তহমিনা আখতার মোল্লা, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ, সিরাজগঞ্জ-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির মো. শফিকুল ইসলাম, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির হায়দার করিম, নোয়াখালী-৬ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তারিকুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ফজলুল হক, যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সন্তোষ কুমার অধিকারী, নেত্রকোনা-৩ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আসাদুজ্জামান খান, নেত্রকোনা-২ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আমজাদ হোসেন ঠাকুর, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভীন আক্তার, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবর, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রামাণিক, ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী বাবুল আহম্মেদ, মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন প্রমুখ।

সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে মানিকগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির মোহা. জহিরুল আলম রুবেল, রাজশাহী-৫ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা প্রমুখের প্রার্থিতার বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসি সিদ্ধান্ত নিতে পারেনি।

bunsbd/এনএস

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code