ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলবেনিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে আলবেনিয়া। দুই মাস আগে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় এই পদক্ষেপ নিলো আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে তিরানায় অবস্থিত ইরান দূতাবাসে সিদ্ধান্তটি জানিয়েছে আলবেনীয় সরকার। ইরানি দূতাবাসের কূটনৈতিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সব কর্মীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলবেনিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code