আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

Manual6 Ad Code

শনিবার (১৪ মে) এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যান। তিনি গত কয়েক বছর ধরে নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রেসিডেন্টের মৃত্যুতে দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রীয় শোক চলাকালে দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আগামী ৩ দিন সকল মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ থাকবে

Manual4 Ad Code

সূত্র : রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code