শপথ নিলেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাবোও সুবিয়ান্তো। রবিবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দেশ শাসনের ভার নিলেন ৭৩ বছর বয়সী প্রাবোও। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

Manual3 Ad Code

১৯৪৫ সালে ইন্দোনেশিয়া স্বাধীনতা অর্জনের পর প্রাবোও হতে যাচ্ছেন দেশটির অষ্টম প্রেসিডেন্ট।

Manual8 Ad Code

নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জাকার্তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। এ সময় দাঙ্গা পুলিশ, স্নাইপার ইউনিট ও ড্রোন-বিধ্বংসী ইউনিটের প্রায় এক লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবেও পরিচিত প্রাবোও। শপথ নেওয়ার পর, ‘ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের’ অঙ্গীকার করেন তিনি। নতুন এই প্রেসিডেন্ট দেশটির সাবেক জেনারেল। সামরিক বাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।

Manual7 Ad Code

শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-সহ ২০ থেকে ৩০ জন বিদেশি কূটনীতিক অংশ নেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code