দলটাকে বাঁচান, টাকা পয়সার লেনদেন বন্ধ করেন: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা দলটাকে বাঁচান। টাকাপয়সার লেনদেন—এগুলো বন্ধ করেন। কমিটি করতে টাকা লাগবে, এটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ এ চর্চা করতে পারে না। টাকাপয়সা নিয়ে মনোনয়ন—এ চর্চা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ।’

Manual4 Ad Code

খিলগাঁও থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা। খিলগাঁও মডেল কলেজ মাঠ, ঢাকা ২৬ অক্টোবর
খিলগাঁও থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা। খিলগাঁও মডেল কলেজ মাঠ, ঢাকা ২৬ অক্টোবরছবি: প্রথম আলো
আজ বুধবার দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে আওয়ামী লীগের খিলগাঁও থানা এবং ১, ২, ৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, একজন আরেকজনের বিরুদ্ধে গিবত বন্ধ করার আহ্বান জানান।

Manual1 Ad Code

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জানি, আপনারা কিছু কষ্টে আছেন। জিনিসপত্রের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, মানুষের কষ্টও বেড়েছে। গরিব মানুষের কষ্ট, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট, আমরা বুঝি, শেখ হাসিনা বোঝেন। তাঁর (প্রধানমন্ত্রীর) রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা ভেবে। এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code