রাশিয়ায় মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধের অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ায় রাজনৈতিক কারণে আটক হওয়া ব্যক্তিদের চিহ্নিতকরণ ও তাদের আইনি সহায়তা প্রদানকারী একটি মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি সংস্থাটির। রাশিয়ার ইন্টারনেট ও কমিউনিকেশন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

ওভিডি-ইনফো নামের সংস্থাটি ২০১১ সাল থেকে দেশটিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক ব্যক্তিদের চিহ্নিত করা ও তাদের আইনি সহায়তা প্রদানে কাজ করছে।

ওভিডি-ইনফো এক এক টুইট বার্তায় জানায়, ওয়েবসাইট বন্ধ করে দেয়ার বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি। কেন বন্ধ করা হয়েছে সে বিষয়েও কোনো ব্যাখ্যা প্রদান করেনি কর্তৃপক্ষ। তাদেরকে শুধু এটুকু জানানো হয়েছে যে, আদালতের নির্দেশে ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

২০১১ সালে যাত্রা শুরুর পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ওভিডি-ইনফো নামে বেসরকারি সংস্থাটি। দেশটির ২০১১ সালের নির্বাচনের পর তাদের কার্যক্রম জনপ্রিয়তা পায়। সে সময় তারা দেশটির নির্বাচনে কারচুপির অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ থেকে আটক হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করছিল।

Manual1 Ad Code

গ্রহণযোগ্যতা থাকায় রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমও এ সংস্থাটির তথ্য সংবাদের উৎস হিসেবে ব্যবহার করত।

Manual1 Ad Code

এই প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে সুইডেনের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পুরষ্কার লাভ করে ওভিডি-ইনফো৷ তবে সে সময় রাশিয়া সরকার সংস্থাটি ‘বিদেশি এজেন্টের‘ হয়ে করছে বলে আখ্যা দেয়।

Manual3 Ad Code

রাশিয়াতে প্রতিনিয়তই গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর উপর সরকারের চাপ বাড়ছে। শুক্রবার দেশটির দুটি মানবাধিকার সংস্থাকে বিদেশি এজেন্ট বলে ঘোষণা দেয় দেশটির বিচার মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code