

ডেস্ক নিউজ: আইফোন ১৪ সিরিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। স্মার্টফোন জগতে আইফোন ১৪ ও ১৪ প্লাসে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পণ্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ওয়াইফাই অথবা ডাটা কাজ না করলে জরুরি মূহুর্তে প্রথমবারের মতো স্যাটেলাইট ব্যবহার উপযোগী প্রযুক্তি যুক্ত হয়েছে আইফোন ১৪ সিরিজের ফোনে। নতুন এই সেবাটি দুই বছর বিনামূল্যে ব্যবহার করা যাবে। যদিও নতুন সেবাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শুরু হচ্ছে।
করোনা মহামারীর শুরুর পর এবারই প্রথম দর্শকদের সামনে পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের একটি বড় সমস্যা হলো আলোর স্বল্পতা। তবে নতুন আইফোন ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।