ঢাকা মাতালেন অনুপম রায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠা
দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক
সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস্
মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের পরিবেশনা দিয়ে
শুরু হয় মূল অনুষ্ঠান। তাঁরা পরিবেশন করেন দলীয় নৃত্য ও দেশাত্মবোধক
গান। এরপর আমন্ত্রিত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় চলতে থাকে
বর্ণিল অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন ওপার বাংলার
জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক অনুপম রায়। রায়
তার জনপ্রিয় এককেটি গান দর্শকদের উপহার দেন। এতে দর্শকরা অনেক
মুনমুগ্ধভাব তার গান উপভোগ করেন।
দীর্ঘ ১৪ বছর পর তিনি অনুপম রায় ঢাকায় এলেন। তার আগমন উপলক্ষে
ব্যাপক সাড়া পড়েছিল। ডিএমপির পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট উপহার
দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code