রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের শোক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

রানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ শোক পালন করা হবে। এ সময় বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

Manual3 Ad Code

রানির বিদেহী আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে।

Manual1 Ad Code

স্থানীয় সময় বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মৃত্যু হয় যুক্তরাজ্যে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রানির জ্যেষ্ঠ ছেলে, তার উত্তরসূরি ও নতুন রাজা চার্লস এক বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

৭৩ বছর বয়সী চার্লস বিবৃতিতে বলেন, ‘আমার মা, মহামান্য রানির মৃত্যু আমি ও আমার পরিবারের সব সদস্যের জন্য কঠিনতম শোকের ক্ষণ।

‘আমি জানি তার শূন্যতা দেশ, রানিকে মান্যকারী রাষ্ট্র ও বিশ্বজুড়ে অগণিত মানুষের মধ্যে গভীরভাবে অনুভূত হবে।’

Manual2 Ad Code

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রানির স্বাস্থ্যের অবনতির বিষয়টি জানাজানি হয় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পরপর। চিকিৎসকরা জানান, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ খবর পাওয়ার পরপরই রানিকে দেখতে বালমোরাল দুর্গে ছুটে যান তার পরিবারের সদস্যরা।

রানির মৃত্যুর খবরে লন্ডনের প্রাণকেন্দ্রে তার বাসভবন বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হন হাজারো মানুষ। রানির স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করার সময় পিনপতন নীরবতা নেমে আসে।

Manual1 Ad Code

সমবেত জনতা প্যালেসের গেটগুলোতে রানির মৃত্যুর খবর সংবলিত নোটিশের দিকে ছুটে যান। খবর পড়ে শোকে বিহ্বল হন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code