একই সারিতে সাবেক ছয় প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণার অনুষ্ঠানে সেন্ট জেমস প্যালেসের অ্যাকসেশন কাউন্সিলে যুক্তরাজ্যের সাবেক ছয় জন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। যা ব্রিটেনের ইতিহাসে প্রথমবার। এদিন তাদেরকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশাপাশি থেরেসা মে, ডেভিড ক্যামেরুন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার এবং স্যার জন মেজরকে দেখা যায়। জেমস প্যালেসে নিজেদের মধ্যে আলাপ করতে দেখা তাদের।
ছয় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সাবেক লেবারপার্টির নেতা এড মিলিব্যান্ড, নিল কিনক, লন্ডনের মেয়র সাদিক খান, স্যার এড ডেভিড, সাবেক উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ মিলিব্যান্ডসহ অনেকে। তবে এদিন টরি নেতা জেরমি করবিন অনুষ্ঠানে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনের স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে শুরু হয় আনুষ্ঠানিকতা। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়। এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ। এর মধ্য দিয়ে তৃতীয় চার্লসের যুগ শুরু হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code