পশ্চিমবঙ্গে ইলিশের জোগান কম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ভারত প্রতিনিধি: ভোজনরসিক বাঙালির ইলিশ প্রেম সর্বজনবিদিত। তবে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের নদীগুলোতে সেই প্রেমে যেন ভাঁটা পড়েছে। ভরা বর্ষায়ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির ঘাটতি ছিল। চোখেই পড়েনি ইলশেগুঁড়ি বৃষ্টি। বিগত বছরগুলোর মতই অবৈধভাবে ছোট বা জাটকা ইলিশ ধরার কারণে এ বছর একপ্রকার ইলিশে ভাটা। চাহিদা থাকলে জোগান নেই। তাই এ পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করছে বাংলাদেশের ইলিশের ওপরই।
পশ্চিমবঙ্গের সাধের ইলিশে জোগান কমার জেরে দাম এখন চড়া। বেশি দামের ইলিশ ছুঁতেই হাত কাঁপছে সাধারণ বাঙালির। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, কুলতলি, ফ্রেজারগঞ্জ, বকখালি, ডায়মন্ড হারবারের মত নদীগুলোই ইলিশের ভরসা। চলতি মৌসুমে এখন পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার নদীগুলি থেকে ৭ হাজার টন ইলিশ উঠেছে। পূজা পর্যন্ত এ ইলিশ ওঠার মৌসুম রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code