যুক্তরাষ্ট্রে ছাতক সমিতির নতুন কার্যকরী কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মাহফুজ আদনান, যুক্তরাষ্ট্র থেকে: মানিক আহমদকে সভাপতি ও মো. তুয়েল আহমেদ এমাদকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইন্কের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
,
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার জুসেফ চৌধুরী তিন বছর মেয়াদী কার্যকরী কমিটির নাম ঘোষণা করলে তা সর্বসম্মতভাবে নির্বাচিত হয়। সভায় বিপুল সংখ্যক প্রবাসী ছাতকবাসী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

নতুন কার্যকরী কমিটি বাকি সদস্যরা হলেন, সহ সভাপতি রইছ আলী ও মাওলানা আতিকুজ্জামান, সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিল, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, সাংগঠনিক শুকুর আলী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক আশরাফ হাসান, প্রচার সম্পাদক মো. আলী মিরন, ধর্ম ও জনকল্যাণ সম্পাদক আব্দুস সোবহান কাজী, দপ্তর সম্পাদক রিয়াজ রায়হান, মহিলা সম্পাদক করফুল বেগম, কার্যকরী সদস্য ইমতেয়াজ আহমেদ বেলাল, মাসুম নূর, মান্না মুনতাসির, মো: হারুন ইসলাম, আব্দুল বারী চপল, ফয়েজ আহমেদ, রহমত আলী ও আব্দুল হালিম।

প্রধান নির্বাচন কমিশনার নতুন কার্যকরী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ।

Manual8 Ad Code

এর আগে সমিতির বিদায়ী সভাপতি মো: আবদুল খালেকের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক রইছ আলীর পরিচালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আফতাব আলী ও ইকবাল আহমেদ মাহবুব, প্রধান নির্বাচন কমিশনার জুসেফ চৌধুরী, নির্বাচন কমিশনার আব্দুল আজিজ ও কাজী আবুল খায়ের, সাবেক সাধারণ সস্পাদক মানিক আহমদ, সাংবাদিক আবু তাহের।

Manual8 Ad Code

বক্তারা, ছাতক সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নতুন কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত সভাপতি মানিক আহমদ এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তুয়েল আহমেদ এমাদ ঐক্যবদ্ধভাবে ছাতক সমিতিকে এগিয়ে নেযার জন্য ছাতকবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সমিতির সাবেক উপদেষ্টা আলহাজ গিয়াস উদ্দিন ও মুক্তিযোদ্ধা আবদুর রশিদসহ দেশে ও প্রবাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code