গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার গ্রিসের কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন মানুষ ছিলেন তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। গ্রিসের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Manual3 Ad Code

মঙ্গলবার রাতে নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে সংস্থাটি। এটি ইতালি যাচ্ছিল। কোস্ট গার্ডের একটি নৌযান সেটির কাছে গিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code