দেশে কমেছে মোবাইলের উৎপাদন বেড়েছে অবৈধ বিক্রি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ডলারের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ায় জাহাজ বাড়তি ভাড়া, মূল্যস্ফীতি এবং তিন স্তরে ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপের কারণে দেশে মোবাইল ফোনের দাম বেড়েছে। ফলে কমে গেছে চাহিদাও। বাধ্য হয়ে উৎপাদকরা মোবাইল তৈরি কমিয়ে দিয়েছেন। আমদানিও কমেছে। এর পরিনামে দীর্ঘদিন বাজারে নতুন কোনও মোবাইল ফোন নেই। এদিকে বাজারে প্রযুক্তি পণ্যের বিক্রিতেও ধ্বস নেমেছে। বিক্রি কমেছে প্রায় ৪০ শতাংশের মতো। তবে শূন্যতে নেমে যাওয়া গ্রে মার্কেটে (অবৈধ বাজার) মোবাইলের বিক্রি বেড়েছে। কম দামে এই বাজারে মোবাইল পাওয়া যাওয়ায় গ্রে মার্কেটে অবৈধ মোবাইলের বিক্রি ৫ শতাংশ থেকে বেড়ে ২৫-৩০ শতাংশে দাঁড়িয়েছে। যা উদ্বেগ, উৎকণ্ঠা বাড়িয়েছে স্থানীয় নির্মাতা ও উদ্যোক্তাদের।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক জাকারিয়া শহিদ বলেন, ‘মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়া ও চাহিদা কমে যাওয়ায় অনেক উদ্যোক্তা উৎপাদন কমিয়ে দিয়েছেন। আমরাও (সিম্ফনি ব্র্যান্ড) কমিয়েছি। কোনও উপায় নেই। কারণ, বাজারে টিকে থাকতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code