টাকার মোহে না পড়ে ভাল কাজ অব্যাহত রাখতে হবে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

মাহফুজ আদনান ::: সবাই আমরা নিজ নিজ অবস্থান থেকে ব্যস্ত । ব্যস্ততার মধ্যেও সময়কে ভালো কাজে লাগানো সকলের প্রয়োজন । আমাদের কমিউনিটির অনেক অনেক দায়বদ্ধতা আছে । যা পুরুষ বলেন বা মহিলা বলেন তা যে কোন পর্যায়ে থাকেন না কেন তা পালন করতে হয় । পারিবারিক দায়িত্ব আছেই । মানুষ হলো সমাজবদ্ধ জীব। ব্যক্তি মানুষের সব সার্থকতা সমাজকে কেন্দ্র করেই। আজ কাল দেখা যাচ্ছে টাকার পেছনে সবাই ছুটছেন। সমাজের প্রতি সবার যে দায়িত্ব আছে সেটি তারা ভুলে যাচ্ছেন। মানুষের বিপদে কেউ সে ভাবে এগিয়ে আসছেন না। এটা দুর করা জরুরি। কারণ, সমাজে স্বীকৃতির ওপর নির্ভর করেই মানুষের সম্পূর্ণতা। কিন্তু মানুষ দল বেঁধে বাস করলেই তা সমাজ হয় না। প্রত্যেক মানুষ একে অপরের কল্যাণের কথা ভেবে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিয়ম ও শৃঙ্খলার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে বাস করলে সেই জনগোষ্ঠীকে সমাজ বলে।

Manual2 Ad Code

এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া ব্যক্তিমানুষের অন্যতম দায়বদ্ধতা। এক সমাজে ধনী, গরিব, সহায়–সম্বলহীন নানা রকম মানুষের বাস। শিক্ষিত, অশিক্ষিত সবাইকে নিয়েই সমাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হলো সমাজসেবা। কিন্তু কেমন আছেন পাশের বাড়ির মানুষটি? এমন প্রশ্ন করার মতো সময়ও আমাদের নেই। ক্রমেই আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। এতে সমাজে নেতিবাচকপ্রভাব পড়ছে। তাই আমাদের চিন্তার পরিবর্তন জরুরি।

Manual7 Ad Code

আমাদের সমাজের দিকে তাকালে প্রতিনিয়ত আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বৈষম্য, যা অতি দুঃখের হলেও সত্য। আজকের আধুনিক বিশ্বের ছোঁয়া সত্ত্বেও আমরা সেকেলে সমাজব্যবস্থা হতে বেরিয়ে আসতে পারিনি। প্রাচীন সমাজব্যবস্থার কুসংস্কার, বৈষম্য ও অবমূল্যায়ন আমাদের কুরে কুরে খাচ্ছে। শ্রেণিবৈষম্যের দিকে তাকালে দেখা যায়, সমাজের একটি গরিব লোক শিক্ষিত, মেধাবী ও নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখলেও আমাদের ধনতান্ত্রিক সমাজব্যবস্থা এই লোককে সুযোগ না দিয়ে তাকে অবমূল্যায়ন করে পেছনে ফেলে রাখে, যা আমাদের জাতিকে অন্ধকারে ঠেলে দেয়। পক্ষান্তরে একজন সম্পদশালী ব্যক্তি মেধা ও নেতৃত্বের যোগ্যতা না থাকা সত্ত্বেও সমাজ তাকে নেতৃত্বের ভার দেয়, যা আমাদের সমাজব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এই সমাজ নিয়ে আমাদেরই ভাবতে হবে। স্বপ্ন দেখতে হবে সমাজ নিয়ে। তাই সকল ভ্রান্ত মত পথকে দুরে ঠেলে কাজ করতে হবে সমাজের প্রয়োজনে । দেশের প্রয়োজনে ।

Manual1 Ad Code

লেখক : মাহফুজ আদনান, প্রকাশক-সিইও, বাংলানিউজইউএসডটকম ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code