বাফুফের ২২ কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর, হতাশ ব্যারিস্টার সুমন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে রাউন্ড টুতে উঠেছে বাংলাদেশ। মালেতে প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করার পর ঘরের মাঠে কিছুদিন আগে ২-১ ব্যবধানে জয়ের দেখা পায় জামাল ভূঁইয়ার দল। এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাই পর্বে রাউন্ড টুতে আরো ছয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। যেখানে অস্ট্রেলিয়া, লেবানন ও প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে তারা।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। যেখানে তিন দলের বিপক্ষেই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে চলতি বছরের ১৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত।

Manual7 Ad Code

১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মাঠে তাদের বিপক্ষে নামবে জামাল ভূঁইয়ারা। আর সেই ম্যাচকে সামনে রেখে রীতিমত উৎসবে মেতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ দেখতে বাফুফের ২২ জন কর্মকর্তা যাচ্ছেন অস্ট্রেলিয়াতে। অথচ দেশের ফুটবলের দুসময়ে তাদের খুজেই পাওয়া যায় না। বাফুফের এমন কাণ্ডে হতাশ দেশের অন্যতম ফুটবল সংগঠক সৈয়দ সায়েদুল হক সুমন।

নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ আপনারা জানেন বাংলাদেশ ফুটবল দল অস্ট্রেলিয়া যাবে খেলতে যেখানে ৩৫ জনের একটি টিম যাবে (কোচিং স্টাফসহ), তার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরো ২২ জন যাবে। আমি জানি না এমন সময়ে ২২ জন অতিরিক্ত লোক এতো টাকা খরচ করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন। ওনাদের টাকায় যাবেন নাকি বাফুফের টাকায় যাবেন আমি জানি না। ছয় জন এক্সিকিউটিভ কমিটির মেম্বার যাবেন, তারপর দেখলাম বাফুফের ডেভেলপম্যান্ট কমিটির কর্তার ছেলে যাবেন ,আরেকজনের ভাতিজা যাবেন। মানে হচ্ছে বাফুফের নাম ব্যবহার করে অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করেছেন এবং বাফুফে থেকে তাদের নাম দেওয়া হয়েছে।

ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘ ২০২৪ সালে বাফুফের নির্বাচন আসছে, এজন্য বিভিন্ন জেলা কমিটির সভাপতিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাচ্ছে। যেন সামনের নির্বাচনে এই সফরের জন্য ভোট পাওয়া যায়। এই হচ্ছে দেশের ফুটবলের কর্মকাণ্ড।’

Manual8 Ad Code

জাতীয় ফুটবল দলের সফরের সঙ্গে বাফুফের ২২ জন কর্মকর্তার সফর এর আগে দেশের ফুটবলে কখনো ঘটেছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। বাফুফে তাদের কোন নিয়মের ভেতরে ফুটবল দলের বিশ্বকাপের বাছাই পর্বের মতো বড় মঞ্চের সফরে এমন কর্মকর্তাদের ভ্রমণ করানোর সুযোগ দিচ্ছেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code