তুরস্কের যুদ্ধে পরীক্ষিত সশস্ত্র ড্রোন কিনলো আমিরাত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের কাছ থেকে ২০টি সশস্ত্র ড্রোন কিনেছে সংযুক্ত আরব আমিরাত। চলতি মাসে এসব ড্রোন কিনেছে দেশটি। দুটি তুর্কি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আগামী আরও ড্রোন কিনতে পারে আমিরাত। সিরিয়া, ইউক্রেন ও লিবিয়ার সংঘাতে তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বায়কার নির্মিত ড্রোন কার্যকর হওয়ার পর এগুলোর আন্তর্জাতিক চাহিদা বেড়েছে।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দুই মেরুতে অবস্থান ছিল তুরস্ক ও আরব আমিরাতের। দুই বছর আগে লিবিয়াতে আমিরাত সমর্থিত একটি লেজার গাইডেড বোমা হামলা নিষ্ক্রিয় করেছিল এই তুর্কি ড্রোন। লিবিয়ার গৃহযুদ্ধে দেশ দুটি বিরোধপূর্ণ অবস্থান নিয়েছিল। কিন্তু গত বছর দুই দেশ বিরোধিতা বাদ দিয়ে সম্পর্কের উন্নতি ঘটায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code