বেশি বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ করছি : নসরুল হামিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: সৌর বিদ্যুতের মাধ্যমে আমরা প্রত্যন্ত চর থেকে দুর্গম পাহাড়ে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ভবিষ্যতে নবায়নযোগ্য উৎস থেকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে কাজ করছি।’ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে সোলারের ২৫টি প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।এর আগে প্রতিমন্ত্রী অন্য এক অনুষ্ঠানে জানান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) নবায়নযোগ্য জ্বালানির প্রসারে লজিস্টিক ও কারিগরি সহযোগিতা করছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে শতকরা ৪৪ ভাগ আসছে বেসরকারি খাত থেকে। নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটিই বেসরকারি খাতের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code