ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে একটি পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট হাজির করেছেন। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেছেন, একটি পারমাণবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি সংঘাতে লিপ্ত হতে খুব ভয় পাবে। মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের প্রতিরক্ষার অধিকার রয়েছে রাশিয়া। নিশ্চিতভাবে এটি কোনও ধাপ্পা নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code