পিবিআই বলছে আগে তদন্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: খুলনার আলোচিত রহিমা বেগম উদ্ধারের পরও এই মামলায় আটককৃতরা এখনও বের হতে পারেননি। পরিবারের সদস্যরা বলছেন, জামিন আবেদন করলেও আমরা এখন আমরা আটককৃতদের নিঃশর্ত মুক্তি চাই। একইসঙ্গে তারা মরিয়ম ও তার মায়ের উপযুক্ত শাস্তি দাবি করছেন। তবে পিবিআই বলছে, রহিমা বেগম যেখান থেকে উদ্ধার হয়েছেন তার সঙ্গে আটককৃতদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দিলে তবেই তাদের মুক্তি মিলবে। তবে তার আগে আদালত চাইলে তাদের জামিন হতে পারে।
গত ২৪ সেপ্টেম্বর ফরিদপুর থেকে জীবিত উদ্ধার করা হয় রহিমা বেগমকে। পরে গ্রেফতারকৃতদের স্বজনরা ২৭ সেপ্টেম্বর আদালতে জামিন আবেদন করেন। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বিচারকের স্বামীর হৃদরোগ হওয়ার কারণে ওইদিন শুনানি হয়নি। আগামী ৪ অক্টোবর গ্রেফতার পাঁচ জনের পক্ষে জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়ার স্ত্রী আয়েশা বলেন, রহিমার মুক্তির আগে নিম্ন আদালতে জামিন আবেদন মঞ্জুর হয়নি। পরে রহিমা বেগম জীবিত অবস্থায় উদ্ধার হলে ২৭ সেপ্টেম্বর চার জনের পক্ষে মহানগর দায়রা জজ মাহমুদা খানমের আদালতে জামিন আবেদন করা হয়। শুনানির পরবর্তী তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code