স্বল্প-দক্ষ অভিবাসী চায় না যুক্তরাজ্য

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে স্বল্প-দক্ষ অভিবাসী কর্মীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এবং বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও চড়া, যারা অনেক ক্ষেত্রে সঙ্গে করে ডিপেন্ডেট (নির্ভরশীল ব্যক্তি বা পরিবারের সদস্য) নিয়ে আসেন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ ধরনের অভিবাসীদের ভূমিকা খুব কম। তাই যুক্তরাজ্যে স্বল্প-দক্ষ কর্মীর সংখ্যা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান।
ব্রিটিশ দৈনিক দ্য সানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক কম দক্ষ কর্মী এ দেশে আসছে। এখানে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী আসছে এবং আমরা সত্যিই অনেক বেশি ডিপেন্ডেট পেয়েছি।
তিনি বলেন, শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসায় আসছে। কিন্তু সঙ্গে তারা পরিবারের সদস্যদেরও নিয়ে আসছে, যারা তাদের স্টুডেন্ট ভিসার ওপর ভর করে চলতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code