জিল বাইডেন ও কমলা হ্যারিসের স্বামীর চুম্বনের ভিডিও ভাইরাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

আমেরিকা অফিস: কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঠিক এ সময়ে সেখানে অন্য রকম একটি ঘটনা ঘটে। ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ও সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ একে অপরকে আলিঙ্গন করে চুমু খান। তাদের সেই ‘অদ্ভূত’ চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাইডেন তার দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। তার সেই ভাষণ শুরু হওয়ার আগে ফার্স্ট লেডি জিল বাইডেন ও ডগলাস এমহফ ঠোঁটে চুম্বন দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান।

Manual1 Ad Code

ফুটেজে দেখা যায় যে, জিল বাইডেন প্রথমে করমর্দন করার জন্য এগিয়ে যান। পরে তারা একে অপরকে চুম্বনের মাধ্যমে আলিঙ্গন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code