চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে পাবো

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় এ বছর নোবেল পেলেন সুভান্তে পাবো। ‘বিলুপ্ত হোমিনিন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য’ নোবেল পুরস্কার পেলেন সুইডিশ বিজ্ঞানী। বছরের প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে সোমবার। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে বাংলাদেশে সময় বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি।
নোবেল কমিটির সেক্রেটারি থমাস পার্লম্যান বলেন, ‘বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য সুডিশ বিজ্ঞানীকে ২০২২ সালের চিকিৎসাবিজ্ঞান অথবা শরীরতত্ত্বে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।’
২০২১ সালে তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য যৌথভাবে দুই জনকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান। ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরুর পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে শতাধিক বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code