

ডেস্ক নিউজ: একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে করে হঠাৎই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার অধিকাংশ এলাকা একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব এলাকার বিদ্যুৎ সঞ্চালন কখন স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড ট্রিপ করে (বিপর্যয় ঘটে)। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) সূত্রে এই তথ্য জানা যায়। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রিড ট্রিপ করেছে, সমাধানে কাজ চলছে। কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না।পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন জানান, যমুনার এ পাড়ের (দক্ষিণ-পূর্বাঞ্চলের) জেলাগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে কোন কোন জেলা রয়েছে, তা এখনও সুনির্দিষ্ট করে জানা যায়নি।
একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতে করে হঠাৎই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার অধিকাংশ এলাকা একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এসব এলাকার বিদ্যুৎ সঞ্চালন কখন স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট সংস্থাগুলো।