পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব: জেলেনস্কি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দেশের কোনও আলোচনা অসম্ভব। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গত শুক্রবার পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার পর জেলেনস্কির তরফে এমন মন্তব্য এলো। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলা হলেও রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই। ফলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি পুতিনের সঙ্গে রাশিয়ার আরেক প্রেসিডেন্টের সঙ্গে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code