মিত্রদের রক্ষার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়ে মিত্রদের রক্ষার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে পিয়ংইয়ং-এর কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছে দেশটি। আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তবে একইসঙ্গে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গেও আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা উন্মুক্ত রয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন। তিনি বলেন, পিয়ংইয়ং স্পষ্টতই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code