সাহিত্যে নোবেল জিতলেন ফরাসি লেখক আনি আরনো

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ২০২২ সালের সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন ফরাসি লেখক আনি আরনো। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
আনি আরনোর জন্ম হয়েছে ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। এখন তার বয়স ৮২ বছর। আনি আরনোর সাহিত্য মূলত আত্মজীবনীমূলক, সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। ১৭তম নারী হিসেবে তিনি এই পুরস্কার জিতেছেন। সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাহস ও ব্যবচ্ছেদীয় প্রখরতার সমন্বয়ে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করার জন্য’ তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আনি আরনোকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার বিষয়ে অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত শক্তিশালী বৈষম্য দ্বারা চিহ্নিত একটি জীবন তিনি ধারাবাহিকভাবে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code