ইতালিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ইতালি শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দেশটির রোমের একটি হলরুমে ইতালি আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। এসময় তারা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা করেন।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইদ্রিস ফরাজি প্রবাসী ও তাদের দেশে থাকা পরিবারের সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর অনুরোধ জানান।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code