সূর্যের দিকে ছুটছে ভারতীয় মহাকাশযান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো ভারতের। সূর্যের চারপাশে ভ্রমণ ও গবেষণার জন্য মহাকাশ যান (আদিত্য-এল ১) পাঠালো দেশটি। এতে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো ভারতীয়রা।

Manual3 Ad Code

ভারতীয় রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি)-এ চেপে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে ওড়াল দেয় এটি। ভারতের বিভিন্ন জায়গা থেকে মহাকাশযানের উৎক্ষেপণের দৃশ্য উপভোগ করেন সাধারণ মানুষ। অনেকে সামাজিক মাধ্যমে মোদি সরকারের প্রশাংসা করে পোস্ট দিচ্ছেন।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, মহাকাশযানটিকে সূর্য ও পৃথিবীর মাঝের একটি ‘হ্যালো’ কক্ষপথের ল্যাগরেঞ্জ বা এল-১ পয়েন্টে স্থাপন করা হবে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো এমন এক জায়গা, যেখানে সূর্য ও পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে কাজ করে। ওই অঞ্চলে পৌঁছে মহাকাশযান স্থির থাকতে পারে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code