অপহরণের ১৮ দিন স্কুলছাত্রীকে উদ্ধার অভিযুক্ত কারাগারে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

লক্ষ্মীপুর জেলার রায়পুরে অপহরণের ১৮ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মো. শামীম ওসমান (২৮) গ্রেফতার করা হয়। পরে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অপহরণকারী শামীমকে কারাগারে প্রেরণ করা হয়। শামীম রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় স্কুলের শিক্ষার্থী। গত ২৮ মে ভুক্তভোগী স্কুলে যাওয়ার সময় অপহরণকারী সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার না জানতে পেরে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর গত ৩০ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

রায়পুর থানার (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামলা দায়েরের পর বিভিন্ন সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারীকে আদালতে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code