সৌদি ও রাশিয়াকে দুষলেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:গ্যাসের দাম বৃদ্ধির জন্য সৌদি আরব ও রাশিয়াকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘রুশ ও সৌদিরা যা করছে তার কারণেই দাম বাড়ছে।’ তেল উৎপাদক ও রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সাম্প্রতিক সিদ্ধান্তে নাখোশ হয়ে শুক্রবার এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গত ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব ও রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এরইমধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code