ঢাকাসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ (রোববার) নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল, জিকির-আজকার, মোনাজাত, মিছিল, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার উদ্যোগে এক বিশাল শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।মাইজভান্ডারিয়ার নেতা আল্লামা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

Manual3 Ad Code

শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও নুরুল আমিন রুহুল। এ ছাড়াও রাজধানীর মিরপুর এলাকায় ‘ঢাকা মিরপুর এলাকাবাসী’র ব্যানারে বিশাল এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘ইসলামে সাম্য ও সম্প্রীতি’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। জাতীয় প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য আইয়ূব ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আখতার ইউসুফ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code