অভিবাসী ‘সংকটে’ জরুরি অবস্থা ঘোষণা নিউ ইয়র্ক সিটির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস অভিবাসীদের আগমনের ঘটনায় সৃষ্ট ‘সংকটের’ কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহরগুলো থেকে ১৭ হাজারের বেশি অভিবাসী নিউ ইয়র্কে পৌঁছেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

Manual1 Ad Code

গত কয়েক মাস ধরে টেক্সাস, আরিজোনা ও ফ্লোরিডার মতো রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্যগুলো ডেমোক্র্যাটিক শাসিত অঙ্গরাজ্যে অভিবাসীদের পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নজিরবিহীন সংখ্যক অভিবাসীর জড়ো হওয়ার পর হোয়াইট হাউজের সঙ্গে রাজ্যগুলোর বিরোধের অংশ হিসেবে তারা অভিবাসীদের ডেমোক্র্যাটিক অঙ্গরাজ্যগুলোতে পাঠাচ্ছে।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code