চীনা অর্থনৈতিক সংকটের পাঁচ কারণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: কঠোর জিরো-কোভিড নীতি এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার কারণে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি প্রবৃদ্ধির পরিসংখ্যান শিগগিরই পাওয়া যাবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি যদি সংকুচিত হয়ে পড়ে তাহলে তা বৈশ্বিক মন্দার আশঙ্কা আরও বাড়িয়ে দেবে।

বেইজিংয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ অর্জন এখন অসম্ভব বলে মনে হচ্ছে। যদিও কর্মকর্তা লক্ষ্য অর্জনের আবশ্যকতাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। এপ্রিল থেকে জুন পর্যন্ত সংকোচন কোনও মতে এড়িয়ে যেতে পেরেছিল চীন। বেশ কয়েকজন অর্থনীতিবিদ এই বছর আর চীনের প্রবৃদ্ধি আশা করছেন না।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মূল্যস্ফীতির ঊর্ধ্বগামিতা হয়ত মোকাবিলা করছে না চীন। কিন্তু দেশটির আরও বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ‘বিশ্বের কারখানা’ বলে পরিচিত দেশটির হঠাৎ করে দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতা কমে গেছে। যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কারণেও চীনের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code