তিন ধাপ উন্নতি বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: সাফে গত পাঁচ আসরে ব্যর্থতা সঙ্গী ছিল বাংলাদেশের। প্রতিবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। ১৪ বছর পর লাল সবুজ দল এবার খেলেছে সেমিফাইনাল। তাতে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে জামাল ভূঁইয়াদের। ১৯২তম স্থান থেকে তারা এখন ১৮৯তম স্থানে জায়গা করে নিয়েছে।

Manual5 Ad Code

আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এবার মন মাতানো ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ারা। শুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হারলেও পরে মালদ্বীপকে ৩-১ গোলে বিধ্বস্ত করে টিকে থাকে টুর্নামেন্টে। তারপর ভুটানকে একই স্কোরলাইনে উড়িয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেখানে কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ে। এই কুয়েতও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ৪ ধাপ। তাদের অবস্থান এখন ১৩৭। উন্নতি হয়েছে সাফজয়ী ভারতেরও। তারা একধাপ এগিয়ে ৯৯তম স্থানে রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code